অর্ডারে পেমেন্ট কীভাবে সেভ হয়?

COD হলে অর্ডারে ক্যাশ অন ডেলিভারি লেখা থাকে। bKash, Nagad বা Rocket হলে কাস্টমার যে ট্রানজ্যাকশন আইডি লিখে বা স্ক্রিনশটে পাঠান, সেটি অর্ডারে সেভ হয়। Nirbhor আপনার ওয়ালেট দেখে না, তাই পাঠানোর আগে টাকা এসেছে কি না মিলিয়ে নিন।

COD অর্ডার

প্রোডাক্ট, পরিমাণ, ঠিকানা ও ডেলিভারি চার্জের সঙ্গে COD সেভ হয়। টাকা ডেলিভারির সময় যেমন নেন, তেমনই নেবেন।

মোবাইল ওয়ালেট

কাস্টমার চ্যাটে ট্রানজ্যাকশন আইডি লিখে বা স্ক্রিনশটে পাঠান। Nirbhor আইডিটি অর্ডারের পেমেন্টে সেভ করে, সেখান থেকে ওয়ালেটের সঙ্গে মেলাতে পারবেন।

পাঠানোর আগে

ওয়ালেটে টাকার পরিমাণ আর ট্রানজ্যাকশন আইডি মিলিয়ে নিন। না মিললে পার্সেল পাঠানোর আগে ইনবক্স থেকে একই চ্যাটে কথা বলুন।

Nirbhor-এর বিল

Nirbhor-এর প্ল্যানের বিল টাকায়, bKash, Nagad বা ব্যাংক ট্রান্সফারে দেওয়া যায়, কার্ড লাগে না। প্ল্যান দেখতে প্রাইসিং পেজ দেখুন।

ফ্রি শুরু করুন

Connect your Facebook page and see the first reply.

You can start with the agent drafting replies for your team to approve, and switch it to reply on its own when you're ready.

Start freeTalk to sales